বাঁকুড়ায় শতাধিক বিজেপি কর্মী্র তৃনমূলে যোগ - The News Lion

বাঁকুড়ায় শতাধিক বিজেপি কর্মী্র তৃনমূলে যোগ

 


দি নিউজ লায়নঃ  বিজেপি পরিচালিত পঞ্চায়েতের এবার দখল নিল তৃনমূল । আর পঞ্চায়েতের দখল নিতেই এলাকার শতাধিক বিজেপি কর্মী ও সমর্থক যোগ দিলেন তৃনমূলে । আজ ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের বিক্রমপুরে । গত পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতের এগারোটি আসনের মধ্যে বিজেপি ৬ টি আসনে জয়লাভ করে । তিনটি আসন যায় তৃনমূলের দখলে । 


বাকি দুটি আসনে জয়লাভ করে নির্দল । রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরে ওই পঞ্চায়েতের তিন বিজেপি সদস্য তৃনমূলে যোগ দেওয়ায় সংখ্যাগরিষ্ঠতা পায় তৃনমূল । এরপর তৃনমূল ওই পঞ্চায়েতে অনাস্থা আনে । অনাস্থা প্রস্তাবের ভিত্তিতে ভোটাভুটি হলে তৃনমূলের পক্ষে যায় আটটি ভোট । সংখ্যাধিক্য ভোটে অনাস্থা প্রস্তাব পাস হওয়ায় স্বাভাবিক ভাবেই বিজেপির হাতছাড়া হয় বাঁকুড়ার জঙ্গলমহলের ওই গ্রাম পঞ্চায়েত । আজ অফিসিয়ালি ওই পঞ্চায়েতের দায়িত্বভার কাঁধে তুলে নেন তৃনমূলের নব নির্বাচিত প্রধান ও উপ প্রধান । 


পঞ্চায়েত তৃনমূলের দখলে যেতেই গোটা এলাকায় শুরু হয়েছে বিজেপির ভাঙ্গন । আজ পঞ্চায়েতের দায়িত্বভার গ্রহণ উপলক্ষে তৃনমূল আয়োজিত একটি দলীয় অনুষ্ঠানে এলাকার ৩৩ টি পরিবারের শতাধিক বিজেপি কর্মী ও সমর্থক তৃনমূলে যোগ দেন । তাঁদের হাতে দলের পতাকা তুলে দেন তৃনমূলের বাঁকুড়া জেলা সভাপতি শ্যামল সাঁতরা । তৃনমূলের জেলা সভাপতি বলেন, মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যজুড়ে যে কর্মযজ্ঞ চলছে তাতে সামিল হওয়ার জন্যেই দলে দলে মানুষ বিজেপি ছেড়ে তৃনমূলে যোগ দিচ্ছেন ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.